৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:২২ পিএম BDST banglanew24
19 Feb 2013   12:19:25 PM   Tuesday BdST
E-mail this

আরএফএলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আরএফএলের  পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) ‘বার্ষিক পরিবেশক সম্মেলন -২০১৩’ অনুষ্ঠিত হয়েছে।

আরএফএলের বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার পরিবেশক অংশ নেন।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, আরএফএলের পরিচালক আর এন পল, আরএফএলের সব প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার ও ব্র্যান্ড ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএফএলের পরিচালক আর এন পল পরিবেশকদের সব ধরনের ব্যবসায়ী সহযোগিতার অঙ্গীকার দেন। তিনি ব্যবসায়ীদের কাছে সময় মতো পণ্যের যোগান ও ক্রেতার চাহিদার প্রতি যত্নবান ও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আরএফএল সব সময় ক্রেতার চাহিদার প্রতি লক্ষ্য রেখে মানসম্পন্ন নিত্য-নতুন পণ্য বাজারে নিয়ে আসছে। ভবিষ্যতে ব্যবসায়িক পরিধি আরও সম্প্রসারণ ও গতিশীল করার জন্যে পরিবেশকদের প্রতি আহ্বান জানান। তিনি বর্তমান বাজার ব্যবস্থা ও ক্রেতা সম্পর্কে পরিবেশকদের দিকনির্দেশনা দেন।

সম্মেলনে আরএফএলের বেশ কিছু নতুন পণ্য প্রদর্শন ও ভবিষ্যতে যেসব নতুন পণ্য আসছে তার সম্পর্কে পরিবেশকদের ধারণা দেওয়া হয়।

সম্মেলনে বিগত বছরের সাফল্য ও আগামী বছরের বিপননের পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিগত বছরের সেরা পারফরমেন্সের জন্য বিভিন্ন গ্রুপের একশ’ জন সেরা পরিবেশককে পুরস্কার দেওয়া হয়।

এছাড়া, সম্মেলনে আসা পরিবেশকদের জন্যে র‌্যাফেল-ড্রসহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর,সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর    
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান