৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৩০ পিএম BDST banglanew24
06 Jan 2013   03:17:02 AM   Sunday BdST
E-mail this

ঝিনাইদহে অপহৃত বিএনপি নেতার লাশ কুমারখালীতে উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঝিনাইদহে অপহৃত বিএনপি নেতার লাশ কুমারখালীতে উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পল্লীর মাঠ থেকে আনুমানিক ৪৩ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটির হাতে পুলিশ লেখা হাতকড়া পড়ানো ছিল।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার আদাবাড়ি-মনোহরপুর মাঠের খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাকে পিটিয়ে হত্যা করে ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয়েছে বলে পুলিশ জানায়। তবে, নিশ্চিত করে ওই লাশের পরিচয় পুলিশ বলতে না পারলেও তারা এরই মধ্যে কিছুটা নিশ্চিত হয়েছে লাশটি রফিকুল নামের এক ব্যক্তির।

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ রফিকুলের শ্বাশুড়ি লিপি খাতুনের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, রফিকুল ঢাকার ৫৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার মার্কেট কমিটির সহ-সভাপতি।

 শুক্রবার রাতে রফিকুল ইসলাম সাভারের নিজ ফ্যাক্টরি থেকে ব্যবসায়িক কাজ শেষ করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেখানে যাওয়ার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুল শ্বশুড় বাড়ির লোকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস এসে বাড়ির সামনে থামে। পরে ওই গাড়ি থেকে ৬ থেকে ৭ জন লোক নিজেকে র্যাব পরিচয় দিয়ে রফিকুলকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ ও কুষ্টিয়া র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে।

পরে মধ্যরাতে পুলিশ নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে কুমারখালী থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান