১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৫৬ এএম BDST banglanew24
18 Mar 2013   11:06:50 AM   Monday BdST
E-mail this

সিডনিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিডনিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি

সিডনি থেকে: অস্ট্রেলিয়ার সিডনির বাণিজ্যিক প্রাণকেন্দ্র মারটিন প্লেসে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রবাসীরা শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে প্রবাসীরা ৭১-এ মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন। গণজাগরণ মঞ্চ, অস্ট্রেলিয়ার সাইবার যোদ্ধা এবং সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশটি আয়োজন করে।

অস্ট্রেলিয়ার ব্যস্ততম নগরী সিডনির সাপ্তাহিক ছুটির শেষদিনেও ৭১-এর প্রত্যয় বুকে নিয়ে নতুন প্রজন্মের ডাকে সাড়া দিয়ে শত শত মানুষ দল বেঁধে এই গণজমায়েতে অংশগ্রহণ করেন। এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলা মা-মাটি ও মানুষের সঙ্গে কোনো ধরনের হুমকি কিংবা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। মানবতাবিরোধীদের শাস্তির বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না।

একই সঙ্গে তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ সময় তারা গুজব সৃষ্টিকারী, ধর্মের ভুল ব্যাখ্যাকারী এবং ইসলাম ধর্মের বিষয়ে মিথ্যা ফতোয়া দানকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত জনতার মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সিডনির প্রাণকেন্দ্র। বিভিন্ন পেশাজীবী, ছাত্র, শিক্ষক, গৃহিণী, শিশু-কিশোর, যুবক, মুক্তিযোদ্ধা সবাই একই স্বরে স্লোগান দিতে থাকেন।

সমাবেশে উপস্থিত সিডনি প্রবাসীরা শাহবাগের ন্যায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শপথ বাক্য পাঠ করেন। এ সময় সমাবেশের আশেপাশে শত শত বিদেশি তাকিয়ে থাকেন। বিদেশিদের দৃষ্টি আকর্ষণের জন্য ইংরেজি ভাষায় লিখিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং এর যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন রকম লিফলেট বিতরণ করা হয়।

অস্ট্রেলীয় সরকারের স্টেট ও ফেডারেল পার্লামেন্টে একটি পিটিশন জমা দেওয়ার জন্য সমাবেশে বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে কয়েক হাজার গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এটি তাদের তৃতীয় সমাবেশ। রোববারের সমাবেশ থেকে প্রবাসী বাঙালি অধ্যুষিত প্রতিটি স্থানে গণজমায়েতের কর্মসূচী দেওয়া হয়। আগামী ২৪ মার্চ অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট পার্লামেন্টের সামনে মানববন্ধন কর্মসূচি এবং একই সঙ্গে বিশ্বের ২৩ টি দেশের প্রায় দুই শতাধিক শহরে এক ও অভিন্ন কর্মসূচী ঘোষণার মধ্য দিয়ে ৩ ঘণ্টাব্যাপী সমাবেশটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান