ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে মঙ্গলবার পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকার পর বুধবার আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে।
কোম্পানির দুটি হচ্ছে- আরএন স্পিনিং এবং প্রাইম ফিন্যান্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ দুই কোম্পানির শেয়ার গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
আরএন স্পিনি: আরএন স্পিনি কোম্পানির পরিচালনা পর্ষদ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান জানিয়েছে।
আগামী ২৭ মার্চ এ কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ।
প্রাইম ফিন্যান্স: প্রাইম ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
বছর শেষে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৩০ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ দশমিক ৪৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর