নাটোর: নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন্দ্র চন্দ্র দেবনাথ(৪২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নাটোর সদর উপজেলার সোনাপাতিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বীরেন্দ্র চন্দ্র দেবনাথ ওই গ্রামের পুরি কৃঞ্চ দেবনাথের ছেলে ও নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এলাকাবাসী বাংলানিউজকে জানায়, বীরেন্দ্র চন্দ্র খবর দেখার জন্য টেলিভিশনের সামনে বসে থাকা অবস্থায় ডিস এন্টেনার সংযোগ বিচ্ছিন্ন দেখতে পেয়ে বিদ্যুতের তার ঠিক করার সময় বিদ্যুতায়িত হন।
এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর