৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:২৪ এএম BDST banglanew24
05 Jan 2013   10:41:26 PM   Saturday BdST
E-mail this

কালিয়াকৈরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ: আহত ২০, আটক ২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: হরতালের সমর্থনে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় পুলিশ ২ কর্মীকে আটক করেছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় কালিয়াকৈর বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে বিএনপির মিছিল বের হয়ে বাইপাস সড়কে এলে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবির খানসহ ২০ নেতা-কর্মী আহত হন।

এসময় পুলিশ আক্তারুজ্জামান ও রহিম মিয়া নামে দুই বিএনপি কর্মীকে আটক করে।
 
আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হুমায়ুন কবির খান বাংলানিউজকে বলেন, “পুলিশ বিনা উস্কানিতে হামলা করে আমাদের ২০ নেতাকর্মীকে আহত করেছে।”

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বাংলানিউজকে বলেন, “মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হয়েছে। মিছিলে লাঠিচার্জ করা হয়নি।”

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
রিপন আনসারী/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান