৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:০০ এএম BDST banglanew24
30 Jan 2013   03:48:46 PM   Wednesday BdST
E-mail this

চর্তুথ কার্যদিবস

সূচক ও লেনদেন নিম্নমুখী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক ও লেনদেন নিম্নমুখী চর্তুথ কার্যদিবস

ঢাকা: দেশের প্রধান দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সপ্তাহের চর্তুথ কার্যদিবস বুধবার সূচক আবারও নিম্নমুখী হয়ে পড়েছে। পাশাপাশি লেনদেনের গতিও আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

এদিন ডিএসইর সাধারণ মূল্য সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২২৭ পয়েন্টে এবং ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৬ পয়েন্টে।

বুধবার ডিএসইতে মোট আর্থিক লেনদেন হয়েছে ২৮৭ কোটি ১৪ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭৯ লাখ টাকা।

গত এক সপ্তাহ ধরে বাজারে লেনদেনে গতি বাড়াতে তৎপরতা চালাচ্ছে ডিএসই ও বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে গত ৫ কার্যদিবস ধরে লেনদেন ২০০ কোটি টাকার ওপরে অবস্থান করছে।

তবে মঙ্গলবার লেনদেন প্রায় দুই মাস পর ৩০০ কোটি টাকার ওপরে উঠে আসে। কিন্তু লেনদেনের এ গতি স্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি বিনিয়োগকারীদের মধ্যে। এরই মধ্যে বুধবার আবারও সূচক ও লেনদেন উভয়ই কমেছে।

এদিন লেনদেন হওয়া মোট ২৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭০টির এবং কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট, বেক্সিমকো, ডেল্টা স্পিনিং, বিএসসিসি, এনবিএল, আরএন স্পিনিং, সায়হাম কটন ও গ্রামীণ ফোন।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক, এফএএস ফাইন্যান্স, আল-হাজ্ব টেক্সটাইল, ডেল্টা স্পিনিং, ৪র্থ আইসিবি, ইনটেক অনলাইন, তাল্লুস্পিনিং, রেকিট বেঙ্কিজার, অগ্নি সিস্টেম ও জেনারেশন নেক্সট।

দর কমার শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক, সমতা লেদার, মালেক স্পিনিং, ফু-ওয়াং ফুড, ন্যাশনাল টিউব, এ্যাপেক্স ফুড, মাইডাস ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বুধবার (সিএসই) সূচক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৩ পয়েন্টে। মোট আর্থিক লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘন্টা, ৩০ জানুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান