৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৫৬ পিএম BDST banglanew24
09 Feb 2013   12:34:49 PM   Saturday BdST
E-mail this

মেলবোর্নেও সংহতি প্রকাশ রোববার


নকীব আদর হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলবোর্ন থেকে: মেলবোর্ন প্রবাসী বাঙালিরা একাত্তরের যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বাক্ষর গ্রহণ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

শাহবাগের চলমান আন্দোলনের সঙ্গে সংহতিপ্রকাশে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় নগরীর প্রাণকেন্দ্র ফেডারেশন স্কয়ার সংলগ্ন এ্যাঞ্জেল স্ট্যাচু পার্কে।

স্বতস্ফুর্তভাবে আয়োজিত এই সমাবেশ কোনো দল বা সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে না। মেলবোর্নের সকল সামাজিক সংগঠন ও সাধারণ অভিবাসীরা এতে অংশ নিচ্ছেন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, সমাবেশে কোনো বক্তৃতার সুযোগ থাকবে না। কোনো রাজনৈতিক বা দলীয় ব্যানার কিংবা প্ল্যাকার্ড নিষিদ্ধ। জাতীয় সংগীত, রণাংগনের গান, গণসংগীত আর আবৃত্তিতে মুখরিত হবে ইয়ারা রিভারের পার্শ্বস্হলে এই বাংগালী উচ্চারণ। শাহবাগের নির্দলীয় মেজাজ পুরোপুরি থাকবে মেলবোর্নের আয়োজনেও।

কসাই কাদের মোল্লাসহ ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল, প্রধান বিচারপতি বিভিন্ন আন্তর্জাতিক সংস্হার কাছে পাঠানো হবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান