৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:১৭ পিএম BDST banglanew24
26 Jan 2013   10:23:12 AM   Saturday BdST
E-mail this

বরিশালে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে শুক্রবার দুপুরে পুলিশের উপর ছাত্রশিবিরের হামলা ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় দেড়শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার পরে কোতয়ালী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির মামলাটি দায়ের করেন।

এদিকে, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকা থেকে মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম ও কর্মী মো. কবির মিয়াকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

এর আগে শুক্রবার দুপুরে একই এলাকা থেকে ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, শিবির কর্মী মো. ফিরোজ, মো. কাওসার ও মো. মহিউদ্দিনকে আটক করে পুলিশ।

আটকদের পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।

ওসি আরও জানান, মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা করে পুলিশ সদস্যদের আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১৯ জন নামধারী ও অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি ও জামায়াতের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় সদর রোড বিএনপির দলীয় কার্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করে ১৮ দলীয় ঐক্য জোট।

সমাবেশের এক পর্যায়ে তারা পুলিশি বাধার মুখে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে মুক্তা আক্তার নামে এক পুলিশ কনস্টেবলের মাথা ফেটে যায়। এছাড়া কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর, মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান