৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৩৫ এএম BDST banglanew24
17 Apr 2012   09:15:54 PM   Tuesday BdST
E-mail this

বেড়ায় বৈশাখীমেলার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়া


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা : পাবনার বেড়া উপজেলার নৌ-বন্দরে বৈশাখী মেলার নামে প্রতি রাতে অশ্লীল নৃত্য, মাদকদ্রব্য কেনাবেচা, সেবন ও জমজমাট জুয়া খেলা চলছে বলে অভিযোগ উঠেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু গত শনিবার পহেলা বৈশাখে সাতদিনব্যাপী এ বৈশাখীমেলার উদ্বোধন করেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ‘বেড়া ক্ষুদে গানরাজ সংগীত একাডেমি’র উদ্যোগে সাতদিনব্যাপী বৈশাখীমেলার আয়োজন করে।

মেলায় প্রতিরাত ১১টার পর থেকে বাউল গানের পাশাপাশি র‌্যাফেল ড্র, মাদকদ্রব্য কেনাবেচা-সেবন, অশ্লীল নৃত্য ও জুয়ার জমজমাট আসর বসছে।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও বেড়া থানা পুলিশের সহযোগিতায় থানা থেকে মাত্র একশ’ ফুট দূরে হুড়াসাগর নদীর পাড়ে নৌবন্দরে পুতুল নাচের আড়ালে প্রদর্শিত হচ্ছে নগ্ননৃত্য ও জুয়া খেলা। জুয়ার আসরে সর্বস্ব হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন।

এ প্রসঙ্গে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ইসলাম বাংলানিউজকে জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই বৈশাখীমেলার উদ্বোধন করেছেন। প্রশাসন থেকে বৈশাখীমেলার কোনো অনুমতি দেওয়া হয়নি।

জুয়ার আসর ও নগ্ননৃত্য চলার প্রমাণ পাওয়া গেলে উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বাংলানিউজকে বলেন, ‘মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া খেলা চলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১২
প্রতিবেদন: শাহীন রহমান
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান