নাটোর: সোমবার নাটোরে হরতাল চলাকালে শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে সাজাপ্রাপ্ত ২ পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ১ টি চাকু উদ্ধার করা হয়।
এরা হলেন, শহরের কান্দিভিটা এলাকার জামান শেখের ছেলে জনি ও মল্লিকহাটী এলাকার বাবুল শেখের ছেলে জিনাস শেখ।
পুলিশ বাংলানিউজকে জানায়, হরতাল চলাকালে ট্রাফিক মোড় এলাকায় ছিনতাই মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জনি ও তার সহযোগী জিনাসকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি ও ১ টি চাকু উদ্ধার করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আপেল মাহমুদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক জনি চিহ্নিত ছিনতাইকারী। একটি মামলায় তার ৬ মাসের কারাদণ্ড হয়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা,. ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর