৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:৫৯ পিএম BDST banglanew24
12 Sep 2012   10:33:36 AM   Wednesday BdST
E-mail this

খুনি নূরের জন্য কানাডার গোপনীয়তায় প্রবাসীদের বিস্ময়!


সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অতিথি লেখক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খুনি নূরের জন্য কানাডার গোপনীয়তায় প্রবাসীদের বিস্ময়!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী কি কানাডার নাগরিক নাকি স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট), নাকি প্রথাগত শরণার্থী (কভেনশনাল রিউফুজি)? আসলে কোনটি? কারণ, এই তিন ক্যাটাগরির মধ্যে বিস্তর তফাৎ।

প্রশ্ন উঠেছে, যে ব্যক্তির রাজনৈতিক আশ্রয়ের আবেদন চার দফায় বাতিল হয়েছে, তিনি কি ভাবে ‘নাগরিক’ হন? নূর চৌধুরী নাগরিক হলে আইনজীবী নিয়ে ইমিগ্রশনে লড়ছেন কেন? কানাডায় সফররত আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও পরাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নূর চৌধুরীর নাগরিকত্বের  বিষয়ে কোনো আভাস পাননি। এমন কি কানাডার সিটিজেন ও অভিবাসনমন্ত্রী (ইমিগ্রেশনমন্ত্রী) জেসন কেনি, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার হিডার ক্রুডেন, বাংলাদেশ-কানাডিয়ান পার্লামেন্টের চেয়ারপার্সন সাবেক সাংসদ মারিয়া মিন্নাও কখনো এধরনের ইঙ্গিত দেন নি। তাছাড়াও কানাডার মূলধারার গণমাধ্যম দৈনিক টরন্টো স্টার, সিবিসি রেডিও, ডেইলি টোয়েন্টিফোরসহ ম্যাকলিনস ম্যাগাজিন নূরকে নিয়ে অনেক রিপোর্ট করেছে, কিন্তু কোথাও নাগরিকত্বের প্রসঙ্গটি স্থান পায়নি।

অথচ গত  ৯ সেপ্টেম্বর তারিখে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠানে টরন্টোস্থ ইস্ট  ইয়র্কের প্রদেশিক সাংসদ  মাইকেল প্রু চমকপ্রদ ‘তথ্য’ দিয়ে বলেছেন, ‘নূর চৌধুরী কীভাবে নাগরিকত্ব পেয়েছেন সেটা সম্পূর্ণই গোপনীয় বিষয়। তবে এখন তিনি কানাডার স্থায়ী নাগরিক’।

তাহলে কি প্রু কানাডা সরকারের গোপনীয়তা’র হাঁড়ি হাটে ভেঙে দিলেন? ঢাকায় এই সংবাদ প্রকাশের পর কানাডাপ্রবাসী বাঙালিদের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, এক জন খুনির প্রতি কানাডা সরকারের এতো দুর্বলতা এবং গোপনীয়তা কেন? যারা মিথ্যে তথ্য দিয়ে কানাডার নাগরিকত্ব গ্রহণ করে বা করছে আরসিএমপি, কানাডা ইমিগ্রশন বাটি চালান দিয়ে তাদের খুঁজে বের করে বহিষ্কার করছে। সেখানে আত্মস্বীকৃত খুনি নূরের বিষয়টি তো প্রকাশিত এবং আদালত রায়প্রাপ্ত বিষয় সরকার কেন গুরুত্ব না দিয়ে এতোদিন ‘গোপনীয়’ করে রেখেছে! কানাডাবাসীদের জন্য এটা বিস্ময়কর!

এ সম্পর্কে অ্যাডভোকেট শরীফ আব্দুল সালাম প্রতিবাদ করে লিখেছেনঃ
১। ‘উপস্থিত সব সাংবাদিককে তিনি এক অর্থে বোকা বানিয়ে চমকপ্রদ বক্তব্য রেখেছেন এবং সেটা বিশেষ গুরুত্বসহ সর্বত্র প্রচার পেয়েছে ‘কানাডার এমপি’ পরিচয়ে।

(আসলে মাইকেল প্রু অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের দ্বিতীয় অবস্থানের বিরোধী দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র একজন এমপিপি বা মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট। ফেডারেল পার্লামেন্টের সংসদ সদস্য অর্থাৎ এমপি নন। ঢাকার সংবাদপত্রগুলোতে ভুল তথ্য পরিবেশিত হয়েছে।)

২। ‘বস্তুত নূর চৌধুরীর নাগরিকত্বের এ বিষয়টি সর্বৈব মিথ্যা। কারণ ২০১১ সালের মে মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ কানাডা সফরকালে মূলধারার গণমাধ্যম দৈনিক টরন্টো স্টারে নূর চৌধুরীর প্রসঙ্গটি স্থান পায়। এর কিছুকাল আগে কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন-সিবিসি রেডিওতে নূর চৌধুরীর একটি সাক্ষাৎকার প্রচারিত হয় এবং একইসঙ্গে এ প্রসঙ্গে ম্যাকলিনস ম্যাগাজিনে প্রধানমন্ত্রী কর্তৃক উচ্চারিত আক্ষেপ ‘অপরাধীর অভয়ারণ্য কানাডা’ বিষয়টি গুরুত্ব পায়।

(এসব সংবাদে সব সময়ই বলা হয়েছে, নূর চৌধুরীর কানাডায় শরণার্থী হিসেবে থাকার আবেদন কয়েক দফায় দেশটির ইমিগ্রেশন অ্যান্ড রিফ্যুজি বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে এবং বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ায় তার প্রত্যাবর্তনের বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে।)

৩। এছাড়া যেহেতু কানাডায় মৃত্যুদণ্ডের বিধান নেই এবং মৃত্যুদণ্ডের ঝুঁকি আছে এমন দেশে কানাডা অপরাধী হস্তান্তর করে না, সেহেতু বাংলাদেশ সরকার কানাডার পরিবর্তিত আইনের বিধানে নূর চৌধুরীর প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আইনজীবী নিয়োগ করেছে। (এমতাবস্থায়, মাইকেল প্রু কেন বলেছেন, নূর চৌধুরী কানাডার স্থায়ী নাগরিক হয়েছেন, সেটির পেছনে রহস্য কী?)

৪। প্রু আরও বলেছেন, ``শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাচ্ছি কমনওয়েলথ কনফারেন্সে যোগ দিতে। নিজ খরচে এখানে এসেছি বাংলাদেশকে জানতে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রাখি।``

মাইকেল প্রু’র এই ‘অতি আগ্রহ’ দু’দেশের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে বই, বন্ধুত্বের বন্ধনে মঙ্গল বয়ে আনবে না। বরং মাইকেল প্রু এধরণের একটি স্পর্শকাতর বিষয়ে খুনির পক্ষে বিতর্কিত এবং অসত্য বক্তব্য দেওয়ায় তার নির্বাচনী এলাকার হাজার হাজার প্রবাসী বাঙালি ক্ষুব্ধ। এটা তার পরবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছেন।

saifullahdulal@gmail.com

বাংলাদেশ সময় ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এমএমকে; সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান