১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৪৩ এএম BDST banglanew24
05 Jan 2013   07:58:29 PM   Saturday BdST
E-mail this

সিভিও পেট্রোকেমিক্যাল-সিজেকেএস ব্যাডমিন্টন লিগ শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিভিও পেট্রোকেমিক্যাল-সিজেকেএস ব্যাডমিন্টন লিগ শুরু

চট্টগ্রাম: ২০টি ক্লাবের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় শুরু হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল-সিজেকেএস ব্যাডমিন্টন লিগ।

শনিবার সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস জিমন্যাসিয়ামে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, ‘সামাজিক অবস্থা পরিবর্তনে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য বিত্তবানদের অংশগ্রহণ ভীষণ প্রয়োজন। চট্টগ্রামের শিল্পপতিরা যেভাবে খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখা প্রয়োজন সেভাবে রাখছে না। আবার অনেকেই এগিয়ে আসছে। দীর্ঘ বিরতির পর ব্যাডমিন্টনের এই লিগের আয়োজন করার পেছনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সহযোগিতা অনস্বীকার্য। ক্রীড়াঙ্গনের উন্নয়নে চাই সম্মিলিত প্রচেষ্টা।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিজাম উদ্দিন মাহমুদ হোসেন।

তিনি বলেন, ‘সিজেকেএস’র প্রচেষ্টায় বর্তমানে ক্রীড়াঙ্গনে অনেক খেলাধুলার আয়োজন হচ্ছে। শহরের মতো গ্রামগঞ্জেও এভাবে খেলাধুলার আয়োজন করতে হবে। এ জন্য এগিয়ে আসতে হবে শিল্পপতিদের।’

সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য আল্লামা মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিজেকেএস ব্যাডমিন্টন সম্পাদক জাহেদুল ইসলাম।

চার দিনব্যাপী ব্যাডমিন্টন লিগের একক-দ্বৈতসহ ৩টি বিভাগে ২০টি ক্লাবের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী দিনের খেলায় এককে ইস্পাত একাদশ ব্লুজের ভারতীয় খেলোয়াড় অরূপ ২-০ সেটে সেবানিকেতনের নিশানকে হারায়। এ ছাড়া দ্বৈতে শতাব্দী গোষ্ঠীর রাজীব-রিয়াদ জুটি ২-০ সেটে মাদারবাড়ি মুক্তকণ্ঠের নান্নু-সরোয়ার জুটিকে, নবীন মেলার কৌশিক-আলমগীর জুটি ২-০ সেটে অগ্রণী সংঘের বিপ্লব-অভিষেক জুটিকে ও বাকলিয়া একাদশের সিরাজ-হান্নান জুটি ২-০ সেটে ফ্রেন্ডস ক্লাবের পলাশ-মাবুদ জুটিকে হারায়।

অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো কোয়ালিটি স্পোর্টস ক্লাব, ইস্পাত একাদশ ব্লুজ, ব্রাদার্স ইউনিয়ন, লিটল ব্রাদার্স, নবীন মেলা, সেবানিকেতন, শহীদ শাহজাহান সংঘ, বাকলিয়া একাদশ, অগ্রণী সংঘ, ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাব, মোহামেডান এসসি ব্লুজ, ফ্রেন্ডস ক্লাব, পাঁচলাইশ যুব সংঘ, সাউথ ক্লাব, মাদারবাড়ি মুক্তকণ্ঠ, শতাব্দী গোষ্ঠী, হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাব, সিটি ক্লাব, এম এইচ স্পোর্টিং ক্লাব এবং মাদারবাড়ি উদয়ন সংঘ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩

এআরএম/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান