৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২১ এএম BDST banglanew24
25 Jan 2013   09:22:33 PM   Friday BdST
E-mail this

ঢাবিতে ডুসডার ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত


ইউনিভার্সিটি কসেপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: ঢাকা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুসডা) দ্বিতীয় পুনর্মিলনী বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন (সাইন্স অ্যানেক্স) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ডুসডা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক এস এন মিত্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খালেদা বানু, ধন্যবাদ জ্ঞাপন করেন ডুসডা নির্বাহী পরিষদের সেক্রেটারি (গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক সৈয়দ শাহাদত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুসডার সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিসংখ্যানের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “সাঠিক পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত উপস্থাপিত হলে অনেক সমস্যারই সমাধান সহজ হয়ে যায়। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সঠিক পরিসংখ্যান-তথ্য-উপাত্ত পরিবেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য পরিসংখ্যানের ছাত্র-শিক্ষক তথা পরিসংখ্যানবিদদের প্রতি আহবান জানান।

দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল স্মৃতিচারণ, পুরুষ, নারী ও বাচ্চাদের খেলাধুলা, আবৃত্তি, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান