১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৫৯ পিএম BDST banglanew24
18 Feb 2013   03:18:35 PM   Monday BdST
E-mail this

পীরগাছায় শিবিরের ২শ’ নেতাকর্মীর নামে মামলা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২শ’ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পীরগাছা থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এ মামলায় জামায়াত কর্মী আলী আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

ওই সংঘর্ষের ঘটনায় শহিদুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সংঘর্ষ থামাতে ৫ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
 
রংপুর পুলিশ সুপার (এসপি)আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, রংপুরে পীরগাছা এবং হাজিরহাট এলাকায় দুটি সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আসামিদের ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান