১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:০৫ পিএম BDST banglanew24
02 Feb 2013   03:34:41 PM   Saturday BdST
E-mail this

রাজশাহীতে ডেন্টাল চিকিৎসক-শিক্ষার্থীদের কর্মবিরতি-মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহীতে ডেন্টাল চিকিৎসক-শিক্ষার্থীদের কর্মবিরতি-মানববন্ধন
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ডেন্টাল টেকনোলজিস্টদের “চিকিৎসক” উপাধি দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশের অন্যান্য এলাকার মতো রাজশাহী ডেন্টাল ইউনিটের চিকিৎসক ও শিক্ষার্থীরা একযোগে কর্মবিরতি শুরু করেছেন।

শনিবার সকাল থেকে তারা কর্মবিরতিসহ মহানগরীর বরেন্দ্র জাদুঘর মোড় এলাকায় মানববন্ধনও করেন।

‘বিএসসি-ইন-ডেন্টাল টেকনোলজি’ কোর্সকে বিডিএস এবং এমবিবিএস-এর সমমানের করার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলেন অংশ নেওয়া জাওয়াদ নামে এক দন্ত চিকিৎসক বাংলানিউজকে জানান, ডেন্টাল টেকনোলজিস্টদের কোর্সের নাম পরিবর্তন করে “ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি” অথবা “বিএসসি-ইন-ডেন্টিস্ট্রি” করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, “সরকার যতক্ষণ না এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন কর্মসূচি চলবে।”

আন্দোলনকারীদের অভিযাগ, বিডিএস এবং এমবিবিএস দুটো কোর্সই সমমানের। কিন্তু ‘বিএসসি-ইন-ডেন্টাল টেকনোলজি’ কোনোভাবেই এ কোর্স দুটোর সমমানের নয়। ডেন্টাল টেকনোলজিতে ‘টেকনোলজি সায়েন্স’ নিয়ে পড়ানো হয়। কিন্তু ‘চিকিৎসা’-র বিষয়গুলো পড়ানো হয়না।

তারা জানান, চিকিৎসাশাস্ত্রের মৌলিক বিষয়াবলী- এনাটমি, হিস্ট্রোলজি, প্যাথোলজি, বায়ো-কেমেস্ট্রি, মেডিসিন, ফার্মাকোলজি ইত্যাদি বিষয়ে টেকনোলজিস্টদের সঙ্গে বিডিএস এবং এমবিবিএস ডিগ্রিধারীদের পার্থক্য অনেক।

এসব বিষয় সর্ম্পকে বিডিএসের কারিক্যুলামে যেমন বিস্তারিত পড়ানো হয়; টেকনোলজিস্টদের কারিক্যুলামে সেটি নেই। তাদের কারিক্যুলামে ডেডবডি (মৃতদেহ) ব্যবচ্ছেদ ও পর্যালোচনা নেই।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৩
এসএস/সম্পাদনা: সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বাস্থ্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান