৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:২৫ পিএম BDST banglanew24
30 Jan 2013   11:27:26 AM   Wednesday BdST
E-mail this

বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি


সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি

ঢাকা: বৃহস্পতিবার চলতি অর্থবছরের দ্বিতীয় মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিকেল তিনটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে জানুয়ারি-জুন মেয়াদের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।  

আবারও অনেকটা সংযত মুদ্রানীতি প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত মূল্যস্ফীতিকে সংযত রাখার পাশাপাশি বাজারে মুদ্রা সরবরাহ টেনে রাখতেই এটি করা হচ্ছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেল তিনটায় গভর্নর জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণা করবেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা মো. রাজী হাসান, এসকে সূর চৌধুরি, নাজনীন সুলতানা, জেষ্ঠ্য পরামর্শক আল্লাহ মালিক কাজমী, প্রধান অর্থনীতিবিদ ড. হাসান জামানসহ উর্ধ্বতনরা উপস্থিত থাকবেন।

এদিকে, নতুন মুদ্রানীতি প্রণয়নে প্রায় দুই সপ্তাহ ধরে দেশের প্রতিথযশা অর্থনীতিবিদ, ব্যাংকার, সাবেক গভর্নর, সরকারি উর্ধ্বতন কর্মকতা, সাবেক ডেপুটি গভর্নর, ব্যবসায়িক নেতা এবং ব্যবসায়িক সংগঠনদের সঙ্গে ধারবাহিকভাবে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০৩০
এসএআর/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান