৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:৫২ পিএম BDST banglanew24
06 Jan 2013   07:11:20 AM   Sunday BdST
E-mail this

আমাদের সব কর্মসূচি জনগণের জন্য: রিজভী


সাজেদা সুইটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমাদের সব কর্মসূচি জনগণের জন্য: রিজভী

নয়াপল্টন, বিএনপির কার্যালয়ের সামনে থেকে: বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “আমাদের সব কর্মসূচি জনগণের জন্য।”

রোববার হরতালে ভোরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে অবরুদ্ধ অবস্থায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী নিজেদের অবরুদ্ধ দাবি করে বলেন, ‘‘আমাদের সব কর্মসূচি জনগণের দাবিতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ইভিএম বাতিল, জ্বালানির তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ সব দাবি জনমানুষেরই দাবি।’’

তিনি উল্লেখ করেন, ‘‘এ সরকার যে স্বৈরাচারি ভূমিকায় অবতীর্ন হয়েছে, তাতে প্রমাণিত হয় এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন।’’

রিজভী ঢাকা মহানগরীর ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক মুজমদারের গুমের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, সকাল ৬টার আগে থেকেই কিছু নেতাকর্মী বিএনপি অফিসের ভেতরে প্রবেশ করেন। বিএনপি অফিসের সামনে ও আশপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, ৠাব ও সাদা পোশাকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এ এলাকায় অবস্থান নিয়েছেন। সাংবাদিক ছাড়া কাউকেই পার্টি অফিসের কাছে ঘেঁষতে দিচ্ছেন না তারা।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
এআই/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান