৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:১৫ এএম BDST banglanew24
19 Jan 2013   07:27:46 PM   Saturday BdST
E-mail this

জাবিতে চলছে ৪র্থ আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহ


ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাবিতে চলছে ৪র্থ আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলচ্চিত্র সংগঠন ‘জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি’র আয়োজনে চলছে চতুর্থ আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহ।

শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন করেন মাই ওয়ান ইলেক্ট্রনিক্সের জেনারেল ম্যানেজার সাইফুল আলম লিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির আহ্বায়ক মাহমুদ হোসেন শোয়েব।

ছ’দিন ব্যাপী এ চলচ্চিত্র সপ্তাহে সহযোগিতা করেছে  ‘মাই ওয়ান মোবাইল’।

চলচ্চিত্র সপ্তাহে বাংলাদেশসহ মেক্সিকো, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও সুইডেনের ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

২০ জানুয়ারি থেকে শুরু করে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা, ৫টা ও ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই চলচ্চিত্রগুলো দেখানো হবে।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৩৬ তম ব্যাচের শিক্ষার্থী ও ‘জাহাঙ্গীরনগর স্টুডেন্টস্ ফিল্ম সোসাইটি’র আহ্বায়ক মাহমুদ হোসেন শোয়েব বলেন, “প্রতি দু’বছর পর পর  ‘জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি’ আন্তর্জাতিক সপ্তাহের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এ বছর ৪র্থ বারের মতো চলচ্চিত্র সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবারের চলচ্চিত্র সপ্তাহে দেশি বিদেশি ১৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।”

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান