১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৪৪ এএম BDST banglanew24
05 Mar 2013   02:53:26 PM   Tuesday BdST
E-mail this

আইপিওতে প্রিমিয়াম বন্ধসহ বিনিয়োগকারীদের ৭ দফা দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইপিওতে প্রিমিয়াম বন্ধসহ বিনিয়োগকারীদের ৭ দফা দাবি

ঢাকা: পুঁজিবাজারে প্রিমিয়ামে আইপিও বন্ধসহ সাত দফা দাবি জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে বিনিয়োগকারীরা স্মারকলিপি জমা দিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের পক্ষ থেকে পুঁজিবাজারে আস্থা সৃষ্টি ও স্থায়ী স্থিতিশীলতা ফেরাতে সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন স্বাক্ষরিত এ স্মারকলিপি দেওয়া হয়।

এসইসি’র পক্ষ থেকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ স্মারকলিপি গ্রহণ করেন।

বিনিয়োগকারীদের দাবিগুলো হলো- প্রথমত: পুঁজিবাজারের উন্নয়ন ও স্থায়ী স্থিতিশীলতার জন্য বর্তমান প্রেক্ষাপটে অতিরিক্ত প্রিমিয়ামসহ আইপিও অনুমোদন আগামী ৬ মাসের জন্য বন্ধ রাখতে হবে। আইপিও আবেদনকারীদের যোগ্যতার জন্য সেকেন্ডারি মার্কেটে নূন্যতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

দ্বিতীয়ত: ওটিসি মার্কেটে অনেক বিনিয়োগকারীর প্রচুর পরিমাণ অর্থ আটকে রয়েছে। ওই মার্কেটের যে সব কোম্পানি উৎপাদনে আছে এবং নিয়মিত এজিএম করছে তাদের দ্রুত মূল মার্কেটে নিয়ে আসতে হবে।

তৃতীয়ত: মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটিজ হাউজে ইক্যুইটি মাইনাস অ্যাকাউন্টগুলো এবং পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নেওয়া পনের হাজার কোটি টাকার ঋণ অ্যাকাউন্টগুলো দ্রুত লেনদেনের আওতায় আনতে হবে।

চতুর্থত: প্রনোদনা প্যাকেজের দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলোর মধ্যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ও বাই-ব্যাক আইন বাস্তবায়ন করতে হবে।

পঞ্চম: পুঁজিবাজারে স্থায়ী স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ফান্ড ও বিএবি’র স্থিতিশীলকরণ ফান্ড আরো সক্রিয় ও কার্যকরী করতে হবে।

ষষ্ঠ: পুঁজিবাজারের উন্নয়ন ও স্থায়ী স্থিতিশীলতায় সাধারণ বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সপ্তম: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে প্রণোদনা প্যাকেজ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এ লক্ষ্যে গঠিত স্কিম কমিটিকে দ্রুত পুনর্গঠন করার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘন্টা, মার্চ ০৫, ২০১৩
জেএনএ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান