৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:২৯ পিএম BDST banglanew24
18 Feb 2013   04:17:43 PM   Monday BdST
E-mail this

ইবির সব বিভাগে শিবিরের তালা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইবির সব বিভাগে শিবিরের তালা

কুষ্টিয়া: হরতালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে- শিক্ষামন্ত্রীর এমন আহ্বানকে চ্যালেঞ্জ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ সব বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে।

শুধু তাই নয়, সোমবার হরতাল চলাকালে তারা ক্যাম্পাসে পুলিশের উপস্থিতিতেই মহড়া দিয়েছে।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনুরোধে কয়েকটি প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয় বলে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক গোলাম সাকলাইন বাংলানিউজকে জানান, হরতালের কারণে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকায় ক্লাস ও পরীক্ষা হয়নি। তবে, হরতালর সমর্থনে শিবির সকালে অবস্থান নিয়েছিলো বলে জানালেও সব বিভাগে তালা ঝুলানোর কথা তিনি অস্বীকার করেন।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক আসাদ উল্লা বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে সোমবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনসহ সব বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে শিক্ষকদের অনুরোধে কয়েকটি প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাংলানিউজকে জানান, হরতাল চলাকালে শিবির প্রশাসনিক ভবনে প্রথমে তালা ঝুলিয়ে দিলেও পরে খুলে দিয়েছে।
 
এদিকে জামায়াতের ডাকা হরতালে সাড়া মেলেনি কুষ্টিয়ায়। শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল। হরতালের বিপক্ষে অবস্থান নিয়ে মাঠে রয়েছে শহর আওয়ামী লীগ, জাসদসহ ১৪ দলের নেতাকর্মীরা।

তবে কুষ্টিয়ার ওপর দিয়ে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান