৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:৩৮ পিএম BDST banglanew24
15 May 2012   12:24:15 AM   Tuesday BdST
E-mail this

মীরসরাইয়ে বাসের সঙঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত


মীরসরাই প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। সোমবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাস রোডে যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

মীরসরাই থানার ওসি ইফতেখার হাসান বাংলানিউজকে  জানান, সোমবার রাতে মীরসরাই সদর থেকে বড়তাকিয়া যাচ্ছিলেন ৩ মোটরসাইকেল আরোহী। এ   সময় ঢাকাগামী বেপরোয়া গতিতে চালানো যাত্রীবাহী চেয়ার কোচ ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো- ভ- ১৪-৬১৭৬) গাড়িটির সঙ্গে মুখোমুখি সঙঘর্ষ ঘটে।  

ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) ও মোঃ জয়নাল (৩০) নিহত হয়। গুরুতর আহত মোঃ সায়েদকে (২৫) স্থানীয়রা মিরসরাই মাতৃকা হাসপাতালে ভর্তি করায়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলাল হোসেন উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা, জয়নাল মীরসরাইয়ের তালবাড়িয়া গ্রামের এবং ছায়েদ মীরসরাই সদরের অধিবাসী।

থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাংলানিউজকে জানান, নিহত বেলাল ও জয়নাল আপন মামাতো-ফুফাত ভাই এবং সায়েদ বেলালের ঘনিষ্ঠ বন্ধু।

পুলিশ ঘাতক ইউনিক বাসটি আটক করেছে। এদিকে, সড়ক দুর্ঘটনায় সেখানে যানজটের সৃষ্টি হলে মহাসড়কের মীরসরাই সদর গার্লস স্কুলের সামনে বাস-ট্রাক সঙঘর্ষ ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ০০১৫ ঘন্টা, মে ১৫, ২০১২
মু. রিগান উদ্দিন
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান