৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:০৫ পিএম BDST banglanew24
10 Feb 2013   01:30:34 PM   Sunday BdST
E-mail this

ত্রিপুরা বিধানসভা নির্বাচন: প্রত্যাবর্তন না পরিবর্তন


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্য জুড়ে এখন একটাই প্রশ্ন ‘প্রত্যাবর্তন না পরিবর্তন?’। আর এ প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিধানসভা নির্বাচন ২০১৩’র মাত্র তিন দিন বাকি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রচার তাই তুঙ্গে।

জাতীয় স্তরের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত প্রচারে এসেছেন।

ভাষণে উঠে আসছে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুগুলো।
মিটিং, মিছিল, সমাবেশে যাচ্ছেন ভোটাররা। চা-স্টলগুলোতে বইছে রাজনৈতিক বিতর্কের ঝড়।

এবারের নির্বাচনে পরিবর্তনপন্থিরা অনেকটাই আশাবাদী জয় সম্পর্কে। এর কারণ হিসেবে ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে ২৪টি বিধানসভা কেন্দ্রে জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল ১ থেকে ১,৫০০ ভোটে।

সে সময় প্রতিদ্বন্দ্বিতায় ছিল তৃণমূল কংগ্রেস, এবার যারা ময়দানে নেই।  ৫ বছরে বিজেপি-র শক্তিও কমেছে।

দ্বিতীয়ত, ভোটার তালিকা থেকে ২০ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ হওয়া। পরিবর্তনপন্থিদের মতে, এর সিংহভাগ ভোটার ছিল বাম অনুগত ও ভুয়া। এবার এই ভোটার নেই।

তৃতীয়ত, কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বেকার ভাতা, কেন্দ্রীয় হারে বেতনক্রম প্রদানের প্রতিশ্রুতি দেওয়াতে ভোট বাড়তে পারে কংগ্রেসের।

বর্তমান সরকার কর্মচারীদের কার্যকালের মেয়াদ ২ বছর বৃদ্ধি, বেতনক্রম নির্ধারণের হার এক দশমিক ৮৬ ভাগ করেছে। ফলে, ভবিষ্যতে কর্মচারীদের এককালীন পাওনা বলে কিছু নেই।

কিন্তু যদি পরিবর্তন হয়, তবে কেন্দ্রীয় হারে বেতনক্রম চালু হলে উপকৃত হবে কর্মচারীর‍া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, এ ক্ষেত্রে কংগ্রেসের ভোট বাড়তে পারে।

এছাড়া বেকারদের চাকরি, বেকারভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়াতেও কংগ্রেসের ভোট বাড়তে পারে।

দীর্ঘ ২০ বছর টানা ক্ষমতায় থাকায় নিচুস্তরে, পঞ্চায়েতে দুর্নীতি, একাংশ নেতার দাম্ভিকতায় ক্ষুব্ধ যারা, তারা প্রকাশ্যে মুখ না খুললেও পরিবর্তনের পক্ষে ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 
এদিকে, প্রত্যাবর্তনের পক্ষে প্রধান যুক্তিগুলো হলো, বামফ্রন্ট সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া।
 
শহর থেকে দুর্গম অঞ্চল পর্যন্ত উন্নয়নের ছোঁয়া সবখানেই। শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। উগ্রপন্থা অস্তমিত। পঞ্চায়েত, এডিসি, নগর পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা ভোটে বামফ্রন্টের বিজয় অব্যাহত রয়েছে। কাজেই কোনো অলৌকিক শক্তি এক ধাক্কায় বামফ্রন্টের আসন ৪৯ থেকে কমিয়ে ২৯ করে দিতে পারে না।
 
প্রত্যাবর্তনপন্থিরা ৮৮ থেকে ৯৩-এর দিনগুলোকে এবারও ভোটযুদ্ধে সবার সামনে তুলে ধরছেন। ৮৮-৯৩ মডেল নেতারা এখন রাজ্য কংগ্রেসের দিকে। কাজেই মানুষ বামফ্রন্টকে তাড়িয়ে কংগ্রেসকে ক্ষমতায় আনবেন বলে বিশ্বাস করেন না বাম নেতৃত্ব।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান