৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:২০ এএম BDST banglanew24
07 Jan 2013   07:42:02 PM   Monday BdST
E-mail this

বিবি বোর্ড মিটিং

চূড়ান্ত লাইসেন্স পাচ্ছে নতুন দুই ব্যাংক!


সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চূড়ান্ত লাইসেন্স পাচ্ছে নতুন দুই ব্যাংক! বিবি বোর্ড মিটিং

ঢাকা: অবশেষে চূড়ান্ত লাইসেন্স পেতে যাচ্ছে নতুন আরো দুই ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ২০ জানুয়ারির বোর্ডসভায় এটি চূড়ান্ত হতে পারে।

সোমবার সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বোর্ড সভায় প্রধানমন্ত্রীর আয়কর উপদেষ্টা এস এম মনিরুজ্জামানের মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের নাম চূড়ান্ত লাইসেন্সের জন্য উঠতে যাচ্ছে।   

জানা গেছে, অনুমোদন পাওয়া ৯ ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন ছিলো গত বছরের ১৬ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে ৭টি ব্যাংক চূড়ান্ত ব্যবসায়িক প্রস্তাবনা জমা দেয়।

সূত্র জানায়, মেঘনা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফারমার্স ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পেতে আবেদন করেছে।

অপরদিকে, মধুমতি ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক সময় চেয়ে আবেদন করে। আবেদনকারী মধুমতি ব্যাংককে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ ব্যাংক। এনআরবি গ্লোবাল ব্যাংককে ২০১৩ সালের ২১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সূত্র জানায়, আবেদন করা নতুন দুটি ব্যাংকের আবেদন প্রস্তাব বোর্ড সভায় তুলতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে তাদের দেওয়া তথ্য উপাত্ত পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকেও ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেছে।

জানা গেছে, ২০ জানুয়ারির বোর্ড সভায় ব্যাংক দু’টির পক্ষে যে ব্যবসায়িক প্রস্তাবনা দেওয়া হয়েছে, তার খুঁটিনাটি বিষয় বোর্ডকে অবহিত করা হবে। বোর্ড প্রয়োজনে ব্যাংক দুটির প্রধান নির্বাহীদের বৈঠকে ডেকে জানতে চাইতে পারে। এজন্য ব্যাংক দুটির প্রধান নির্বাহীদের ওই দিন থাকতে বলা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের ৩ এপ্রিল প্রবাসীদের মালিকানাধীন তিনটি বাণিজ্যিক ব্যাংক এবং ৮ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় দেশি উদ্যোক্তাদের মালিকানায় ৬টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এসএআর/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান