৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:২১ এএম BDST banglanew24
15 Feb 2013   08:25:53 PM   Friday BdST
E-mail this

জাবিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাবিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব পাশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

পাশাপাশি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

শুক্রবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, মন্দির নির্মাণ কমিটির সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মন্দির নির্মাণের জন্য নির্ধারিত স্থানে এ সরস্বতী পূজা উদযাপন করা হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, “এ পূজা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে পূজা আয়োজন ছাড়াও বিভিন্ন বিভাগ ও হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

জাবি প্রতিনিধি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান