ঠাকুরগাঁও: নাশকতার আশঙ্কায় শিবিরের ঠাকুরগাঁও শহর শাখা সভাপতি আসাদুজ্জামানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে শহরের পূর্ব গোয়ালপাড়া একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন-শহর শাখা সভাপতি আসাদুজ্জামান, শিবির কর্মী শামসুজ্জামান(২৪), মেহেদী হাসান(২৫), হাসিবুল(২০), বারেক (২২) ও শাহীন (২২)।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর-eic@banglanews24.com