৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৩:৪৫ এএম BDST banglanew24
16 Jan 2013   10:04:55 PM   Wednesday BdST
E-mail this

জাঁকালো উদ্বোধনীতে পর্দা উঠবে বিপিএলের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাঁকালো উদ্বোধনীতে পর্দা উঠবে বিপিএলের
ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানি ক্রিকেটার ইস্যুতে কিছুটা হলেও ঝুঁকির মুখে পড়েছিল বিপিএল। সে ঝুঁকিটাও সামলে নিয়েছে। কোনো প্রতিকুলতাই এখন আর আটকাতে পারছে না বিপিএল আয়োজন। জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠবে দেশের জনপ্রিয় এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের।

বৈচিত্রময় সব অনুষ্ঠান থাকবে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে। দর্শকদের বুক ফাটাতে শিল্পী মমতাজ সঙ্গীত পরিবেশন করবেন প্রি শোতে, বিকেল সাড়ে পাঁচটায়। আর মূল অনুষ্ঠানে গাইবেন উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠ শিল্পী রুনা লায়লা, জেমস, ওয়ারফেজ, পাকিস্তান বংশোদ্ভূত গায়ক আতিফ আসলাম এবং শিলাকি জওয়ানির গায়িকা সুনিধী চৌহান।

এছাড়াও শ্রীলঙ্কান বংশোদ্ভূত মুম্বাই অভিনেত্রী মার্ডার টু’র নায়িকা জ্যাকলিন ফারনান্দেজ দর্শকদের চোখ ধাধাতে স্টেজ শো করবেন। ঢালিউডের জনপ্রিয় নায়িকারাও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী মঞ্চ মাতাবেন।

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান শুরু বিকেল পাঁচটা প্রি শো দিয়ে। তারও আধঘণ্টা আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। প্রি শো চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান উদ্বোধন করবেন এবারের বিপিএল। সন্ধ্যা সোয়া ৬টায় স্টেডিয়ামে উপস্থিত হবেন রাষ্ট্রপতি। সাড়ে ৬টায় আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।  

রাষ্ট্রপতি উদ্বোধনী ঘোষণার পর আতশ বাজির পুড়িয়ে শুরু হতে যাওয়া অনুষ্ঠানের শেষটাও হবে আতশ বাজির ঝলকানিতে। চার ঘণ্টার অনুষ্ঠানে বিপিএল প্রথম আসরের নানা ঘটনা তুলে ধরা হবে। সাত দলের পরিচিতি অনুষ্ঠানও কম আকর্ষণীয় হবে না।

রুনা লায়লা সঙ্গীত নিয়ে আসবেন সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। সুনিধী চৌহান শিলাকে মঞ্চে দোলাবেন ৭টা ৩১ মিনিটে। এরপর স্বল্পবসনা জ্যাকলিন নৃত্য পরিবেশন করবেন। তরুণ তরুণীদের নাচাতে গাইবেন জেমস সোয়া আটটায়। শেষ আকর্ষণ আতিফ আসলাম।
   
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিটিভি ও আল জাজিরা। গেম অন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পি জানান, চ্যানেল নাইনের মাধ্যমে অনেক দেশেই উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে। তবে ইএসপিএন উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
এসএ/এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান