ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল মিলাদ-মাহফিল, বিশেষ মোনাজাত, ‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত চিত্র প্রদর্শন প্রভৃতি।
এছাড়া বিইউপি’র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজে (এফবিএস) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও নেতৃত্বের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবীর, এনডিইউ, পিএসসি সহ প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ট্রেজারার, সব অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com