১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:৪০ পিএম BDST banglanew24
17 Mar 2013   12:27:33 PM   Sunday BdST
E-mail this

হলমার্ক গ্রুপের সংবাদ সম্মেলন দুপুরে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হলমার্ক গ্রুপের সংবাদ সম্মেলন দুপুরে

সাভার (ঢাকা): সাভারে হলমার্ক গ্রুপের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী মৌজায় অবস্থিত হলমার্ক গ্রুপে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হলমার্ক গ্রুপের ব্যবাসায়িক পরিস্থিতি ও ঋণ পরিশোধ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনের বিষয়ে হলামার্ক গ্রুপের উৎপাদন পরিচালক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, সংবাদ সম্মেলনে শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপের বন্ধ কারখানাগুলো চালুকরণ, ৪০ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষাকরণ, সোনালী ব্যাংকের সব দায়-দেনা নিয়মিত করে পুনরায় ব্যাংকিং কার্যক্রম চালুসহ সার্বিক ব্যবসায়িক কার্যক্রম চালু করে ব্যাংকের দেনা পরিশোধ করার সুযোগ সৃষ্টিতে ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও মহা-ব্যবস্থাপককে জামিনে মুক্তির বিষয়ে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে জেনারেল ম্যানেজার শামীম হোসেনসহ হলমার্ক গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান