৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:৩২ এএম BDST banglanew24
05 Mar 2013   02:30:42 PM   Tuesday BdST
E-mail this

৩৬ বার ফেরালো হাসপাতাল, অতঃপর মৃত্যু!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩৬ বার ফেরালো হাসপাতাল, অতঃপর মৃত্যু!

ঢাকা:  শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত এক রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে শুধু একবার দু’বার নয়, ২ ঘণ্টার মধ্যে নিকটস্থ ২৫টি হাসপাতালে নেওয়া হলে ৩৬ বারই তাকে ফিরিয়ে দেওয়া হয়!

শেষ পর্যন্ত ‍বাড়ির পাশে একটি হাসপাতালে নেওয়া হলেও এই নিষ্ঠুর পৃথিবীতে আর শ্বাস ধরে রাখতে পারেননি ওই রোগী। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার জাপানের একটি স্থানীয় সংবাদ মাধ্যম এই মর্মান্তিক খবর প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রের উদ্বৃতি দিয়ে ‘জিজি প্রেস’ নামের ঐ সংবাদ মাধ্যমটি মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়ে জানায়, “গত জানুয়ারিতে উত্তর টোকিওর একজন বাসিন্দা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হন। এই সময় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। একটি দু’টি তিনটি করে মোট ২৫ টি হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকের অভাব অথবা পর্যাপ্ত বিছানার অভাব দেখিয়ে ২৫টি হাসপাতালই তাকে চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে কয়েকটি হাসপাতালকে একাধিকবারও অনুরোধ করা হয়েছিল চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিন্তু তারা সেই অনুরোধ গ্রহণ করেননি। শেষ পর্যন্ত তাকে ইবারাকি অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। হাসপাতালটিতে নেওয়ার পরই তাকে মৃত ঘোষণা করা হয়।”

অ্যাম্বুলেন্সের জরুরি উদ্ধার কর্মীরা জানান, “একজন রোগীকে চিকিৎসা সেবা দিতে এতোবার প্রত্যাখ্যান করা হতে পারে, এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে আমরা জীবনেও কল্পনা করিনি, এটা অবিশ্বাস্য ও অনেক নিষ্ঠুর।”

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, “এ মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোতে জরুরি সেবা প্রদান কক্ষ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, স্বাস্থ্যখাতে বিশ্বে সবচেয়ে বেশি ভর্তুকি দিয়ে থাকে জাপান। এছাড়া জাপানের স্বাস্থ্যসেবা তুলনামূলকভাবে আন্তর্জাতিক মানের বলেও স্বীকৃত।

তবে, ঘনবসতির জাপানে চিকিৎসা ক্ষেত্রে তরুণদের আগ্রহ আশঙ্কাজনকহারে কমে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের অনাগ্রহ আগামী দশকগুলোতে এ রকম অপ্রত্যাশিত ঘটনা বারবার ফিরিয়ে আনতে পারে জাপানে।

বাংলাদেশ সময় : ১৪১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান