ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার সবুজকানন এলাকার একটি মোটর গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ওই গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নাজমা বেগম বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
আইএ/ সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর