সাভার (ঢাকা): আশুলিয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১২ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আশুলিয়ার ৮৭টি প্রাথমিক স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ৬৯৩ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার।
শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, “তোমরা যারা পরীক্ষায় ভালো ফল করেছ, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”
এছাড়া অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন সাভার উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলি ও সাভার উপজেলার প্রকৌশলী আসাদুজ্জামান, ধামসোনা ইউনিয়নের কাউন্সিলর এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
ওমর ফারুক/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর