৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৪:৪৫ এএম BDST banglanew24
07 Jan 2013   10:17:54 PM   Monday BdST
E-mail this

রাজাপুরে পিআইওর দুর্নীতি, দরপত্র স্থগিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ২১ লাখ ৮০ হাজার টাকার দরপত্রের লটারিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দরপত্র প্রক্রিয়া স্থগিত করেছেন ইউএনও।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনওর অফিস কক্ষে দরপত্র জমাদানের সময় ঠিকাদারদের উপস্থিতিতে পিআইও সামসুল হক পাটোয়ারির স্বজনপ্রীতি ও দুর্নীতির ঘটনায় সাধারণ ঠিকাদারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউএনও দরপত্রের লটারি স্থগিত করে দেন।

পিআইও অফিস ও ঠিকাদার সূত্র জানা গেছে, উপজেলার কৈবর্তখালি এলাকায় ত্রাণ ও পূণর্বাসন প্রকল্পের আওতায় ১টি কালভার্ট নির্মাণ কাজের ২১ লাখ ৮০ হাজার টাকার দরপত্রে ৪৩ জন ঠিকাদার অংশ নেয়।

এ জন্য ইউএনও মাহবুবা আক্তারকে প্রধান করে পিআইওসহ ৫ সদস্যের দরপত্র কমিটি করা হয়।

অংশগ্রহণকারী একাধিক ঠিকাদার অভিযোগ করে বাংলানিউজকে জানান, দরপত্রের বাক্সে ৪৩টি নম্বর সংবলিত টোকেনের মাধ্যমে লটারি হওয়ার কথা।

কিন্তু পিআইও মোটা অঙ্কের ঘুষ নিয়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদার আলিম হোসেনের ৯ নম্বর টোকেন হাতের মধ্যে রেখে নিজেই উত্তোলন করেন।

এ ঘটনা অন্য ঠিকাদারদের কাছে ধরা পড়ে। পরে ঠিকাদাররা চ্যালেঞ্জ করলে বাক্সের ভিতরে আরও একটি ৯ নম্বর লেখা টোকেন পাওয়া যায়।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউএনও লটারি স্থগিত করেন।

তবে পিআইও সামসুল হক পাটোয়ারী তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে ইউএনও মাহবুবা আক্তার বাংলানিউজকে জানান, দরপত্র নিয়ে একটু সমস্যা হওয়ায় স্থগিত করা হয়েছে। পরে আবার লটারি হবে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান