 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মুন্সীগঞ্জ: জামায়াত ইসলামীর ডাকা হরতালে মুন্সীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল।
সরেজমিন দেখা গেছে, শহরের বাজার রোড এলাকায় জামায়াত নেতা আব্দুর রহিমের মালিকানাধীন ‘রুমা ক্লথ স্টোর’ আব্দুস সাত্তার মিয়ার ‘শাহজালাল স্টোর’ জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ‘ফিউচার মিশন’ হাটলীগঞ্জ এলাকায় ‘ইসলামী ব্যাংক’ সিপাহীপাড়া এলাকার ‘ইকরা কোচিং সেন্টার’সহ জামায়াত নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে বেচাকেনা করতে দেখা গেছে।
তবে, এ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জামায়াত নেতাদের দোকানের কর্মচারীরা দোকান খুলে ব্যবসা কার্যক্রম চালিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বাংলানিউজকে জানান, জামায়াতের হরতালে মুন্সীগঞ্জে কোনো প্রভাব পড়েনি।এমনকি হরতালে পক্ষে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের রাজপথে পিকেটিং করতে দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর