৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৪৩ পিএম BDST banglanew24
05 Mar 2013   03:47:15 PM   Tuesday BdST
E-mail this

একনেকে সাড়ে চার হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একনেকে সাড়ে চার হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

ঢাকা: উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও সেবা সম্প্রসারণে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছেন সরকার। যার ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫০৭ কোটি টাকা। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে ১ হাজার ৪৩১ কোটি টাকা। বাকি ৩ হাজার ৭৬ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের(একনেক) নির্বাহী কমিটির সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভ‚ইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সভায় মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে চার হাজার ৫০৭ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে এক হাজার ৪৩১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে। বাকি তিন হাজার ৭৬ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।

নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পটির আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক উন্নয়ন, উপজেলা পর্যায়ে ৩০০ কিলোমিটার সড়ক পুনর্বাসন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ৩ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ৭০টি গ্রোথ সেন্টার উন্নয়ন, ৭৪টি হাট-বাজার উন্নয়ন এবং প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭০৬ কোটি টাকা। এর মধ্যে জাপানভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা দুই হাজার ১২৮ কোটি টাকা প্রদান করবে।

সচিব জানান, সভায় দেশের ১২টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বিদ্যমান ১১৮টি ছোট ও মাঝারি আকারের ব্রিজ কালভার্ট পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ উন্নয়ন প্রকল্পের নামের এ প্রকল্পের আওতায় প্রায় ৪,৮০০ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। সংশোধিত আকারে অনুমোদিত প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ১৮৮ কোটি টাকা।

অনুমোদিত অন্যান্য প্রকল্প হল, ৪৮ কোটি টাকা ব্যয়ে ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক’ স্থাপন, ৫৩ কোটি টাকা ব্যয়ে বাংলা একাডেমী স্টাফ কোয়ার্টার্স নির্মাণ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জাতীয় গ্যাস লাইনের তদারকি নিয়ন্ত্রণ ও ঢাকা সিস্টেম উন্নয়ন প্রকল্প, যার ২৪০ কোটি টাকা সাহায্য এবং বাকি  ৫৪ কোটি টাকা সরকারের তহবিল এবং ২১৮ কোটি টাকা ব্যয়ে ‘গৌরনদী-আগৈলঝড়া-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন’ প্রকল্প।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এসএআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান