৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫৭ পিএম BDST banglanew24
18 Mar 2013   12:27:31 PM   Monday BdST
E-mail this

অগ্রিম টিকিট বাতিল, ছাড়ছে না দূরপাল্লার বাস


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অগ্রিম টিকিট বাতিল, ছাড়ছে না দূরপাল্লার বাস
ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালে গাবতলী বাস টার্মিনালে আগামী দুই দিনের অগ্রিম টিকিট বাতিলসহ সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ রেখেছে কাউন্টারগুলো। তবে হরতালে গাবতলীতে যাত্রীদের কোনো ভিড় লক্ষ্য করা যায়নি।

টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবারের পরিস্থিতির (হরতাল) ওপর নির্ভর করে মঙ্গলবার বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে। বিক্রিত অগ্রিম টিকিটের তারিখও পরিবর্তন করা হয়েছে বলে কাউন্টার কর্মকর্তারা জানান।

ঈগল পরিবহনের টিকিট কাউন্টার মাস্টার রুবেল শিকদার বলেন, “হরতালে সব ধরনের অগ্রিম টিকিট বাতিল করা হয়েছে। বিক্রিত টিকিটের তারিখও পরিবর্তন করা হয়েছে।”

মঙ্গলবার বিকেল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে কিনা বুধবারের পরিস্থিতির ওপর তা নির্ভর করছে বলেও তিনি জানান।

হরতালকে কেন্দ্র করে গাবতলীর অধিকাংশ টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। খোলা রয়েছে কয়েকটি। এদিকে হরতালের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন টিকিট কাউন্টারের সঙ্গে সংশ্লিষ্টরা।

ঢাকা-বরগুনাগামী সুরভী পরিবহরে কাউন্টার মাস্টার বলেন, “রাস্তায় গাড়ি চললে টাকা পাই, না চললে না। একদিনের হরতালের জন্য ৩০০ টাকা থেকে আমরা বঞ্চিত হই। মালিক তো আর ঘর থেকে টাকা দেবেন না।”

তিনি আরো বলেন, “হরতাল যারা ডাকেন, তারা তো আর আমাদের জন্য ক্ষতিপূরণ দেবেন না। তারা হরতাল দেবেন, আর আমাদের কপাল পুড়বে।”

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
এমআইএস/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

১৮ মার্চ ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান