১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:৩৬ এএম BDST banglanew24
18 Oct 2012   02:17:11 PM   Thursday BdST
E-mail this

আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার: হেনরী


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার: হেনরী
ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোনালী ব্যাংকের সদ্য বিদায়ী পরিচালক জান্নাত আরা তালুকদার হেনরী মনে করছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে দুদকে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হেনরী বলেন, “আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”

হেনরী তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “আমার কোনো অবৈধ সম্পদ নেই। আমার অবৈধ সম্পদ থাকলে আপনারা (সাংবাদিক) কমিশনকে দেবেন।”

দুদকে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সংবাদ মাধ্যমে আমার সম্পদের বিষয়ে যেসব অভিযোগ এসেছে সে বিষয়ে দুদক আমাকে তলব করেছে। আমি লিখিত বক্তব্য দিয়েছি।”

সংবাদ মাধ্যমে আসা অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন হেনরী। সাংবাদিকদের তিনি কয়েকবার বলেন, “আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।”

সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের বিষয়ে যেসব অভিযোগ এসেছে সেবিষয়ে কমিশন বৃহস্পতিবার তাকে তলব করেছে বলে তিনি জানান। জানা গেছে, দুদককে তিনি তার সম্পদ বিবরণী জমা দেন।


এদিন সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে প্রবেশ করেন। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত তাকে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ শহরের সবুজ কানন হাইস্কুলের শিক্ষক হেনরী ২০০৯ সালে সোনালী ব্যাংকের অন্যতম পরিচালক নিযুক্ত হন। মালিক হন বিপুল পরিমাণ অর্থ-বিত্তের। গাড়ি-বাড়ি আর সামাজিক অবস্থানেরও রাতারাতি পরিবর্তন।

হেনরী বর্তমানে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা। জেলা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের পুত্রবধূ হিসেবে ২০০৮ সালের সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর) আসন থেকে আওয়ামী লীগ থেকে খুব সহজে মনোনয়ন পান হেনরী। কিন্তু পরাজিত হন বিএনপির প্রার্থী রুমানা মাহমুদের কাছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
এডিএ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান