১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৪৯ পিএম BDST banglanew24
01 Mar 2013   09:18:19 AM   Friday BdST
E-mail this

গাইবান্ধায় জামায়াত-আ’লীগ সংঘর্ষ, নিহত রিকশাচলক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাইবান্ধায় জামায়াত-আ’লীগ সংঘর্ষ, নিহত রিকশাচলক

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃহস্পতিবারের সংঘর্ষ হামলার ঘটনার জেরে শুক্রবার স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলছে। এতে জামায়াতের হামলায় এক রিকশাচালক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিকে উপজেলার ধনশার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষে ৩ পুলিশসহ ৬ জন নিহত হওয়ার পর ওই এলাকার আওয়ামী লীগ নেতারা শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের মধ্যে করণীয় সম্পর্কে আলোচনা করছিলেন। জামায়াতের নেতাকর্মীরা এখবর পেয়ে তাদের ওপর আক্রমণ চালায়। নিহত রিকশাচালক ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তার ওপর হামলা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ওয়াহেদুজ্জামান সরকার জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের আগে ও পরে সারা দেশে সহিংসতায় দলটির নেতাকর্মীসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশের তিন সদস্য, যুবলীগের তিন কর্মী এবং একজন প্রকৌশলীও রয়েছেন। এর মধ্যে শুধু গাইবান্ধায় চার পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

রায় ঘোষণার পর থেকে সারা দেশে বিভিন্ন জেলা ও উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ও ভাঙচুর চালায়। এসময় দায়িত্বরত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশ ও যুবলীগ কর্মীদের মৃত্যু হয়। রাতে উদভুত পরিস্থিতি মোকাবেলায় দেশের ৬টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।      

সংঘর্ষ ও হামলায় সাতক্ষীরায় ৭ জন, রংপুরের মিঠাপুকুরে ৬ জন, নোয়াখালীতে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫ জন, চট্টগ্রামের লোহাগাড়ায় এক পুলিশ সদস্যসহ ২ জন, কক্সবাজারে ২ জন, চাঁপাই নবাবগঞ্জে এক প্রকৌশলীসহ ২ জন, সিরাজগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীতে পৃথক স্থানে ২ জন মারা যান। বগুড়া, দিনাজপুর, নাটোর, মৌলভীবাজারে এক জন করে ৪ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ০১,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর;নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান