হলিউড তারকা নাওমি ওয়াটস তার পরবর্তী সিনেমা ‘কট ইন ফ্লাইট’ এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করছেন। এ খবর পুরাতন হলেও নতুন খবর হলো এ চরিত্রের জন্য ছবির পরিচালক অলিভার হার্চবিগেল তাকে চুল কাটতে বলেছেন।
কিন্তু পরিচালকের এ কথায় সম্মতি দেননি নাওমি। চুল না কেটে বরং নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ চরিত্রের জন্য তিনি মাথায় আলগা ছোট চুল লাগাবেন।
ডায়ানা’র মত চুল ছোট করে কাটতে পারবেন না বলেই মাথায় আলগা চুল লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।
সিনেমাটিতে প্রিন্সেস ডায়ানা’র ব্রিটিশ রাজ পরিবারের শেষ দু`বছরের কাহিনী তুলে ধরা হবে। পাশাপাশি প্যারিসে তার গাড়ি দুর্ঘটনা এবং মৃত্যুর নানা ঘটনাও উল্লেখ থাকবে।
অভিনেত্রী নাওমি ওয়াটস বলেন, ‘আমি প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয়ের জন্য মাথায় আলগা চুল লাগাতে চাই। কারণ আমি আমার চুল ছোট করতে চাই না। আর প্রিন্সেস ডায়ানার সময়ে বব কাট চুলের প্রচলন ছিল। কিন্তু এখন আর সেই সময় নেই। আর আমি আমার চুল এতো ছোট করে কখনই কাটতে চাই না।’
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ০৫ , ২০১৩
এমকে/ জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন