৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
29 Jan 2013   06:24:44 PM   Tuesday BdST
E-mail this

গ্রিন ডেল্টার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের বাইরে শুধুমাত্র প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ মূলধন সংগ্রহ করতে পারবে।
 
মঙ্গলবার কমিশনের ৪৬৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
 
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি ১০ টাকা ফেস ভ্যালুর ৫১ লাখ ৩ হাজার প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ছেড়ে বাজার থোকে মোট ৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করবে।
 
যার মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫১ কোটি ৩ লাখ টাকা থেকে বেড়ে ৫৬ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকায় উন্নীত করতে পারবে।
 
তবে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছে এই প্লেসমেন্ট শেয়ার বিক্রি করতে পারবে কোম্পানিটি।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান