ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে আততায়ীর গুলিতে ২ জন স্বেচ্ছাসেবী কর্মী মারা গেছে। নিহতরা স্থানীয় আল-খিদমত ফাউন্ডেশনে কাজ করতো।
রোববার রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৮০ মাইল দূরে চরসাদ্দা শহরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
স্থানীয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিসার খান মারাওয়াত জানান, হামলার পরপরই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানের সোয়াবি অঞ্চলে বন্দুধারীদের প্রকাশ্য গুলিবর্ষণে সাতজন স্বেচ্ছাসেবী কর্মী নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় : ০৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর