৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:০৭ পিএম BDST banglanew24
13 Jun 2012   09:52:23 PM   Wednesday BdST
E-mail this

পাবনা ড্রামা সার্কেলের ৩১ বর্ষপূর্তি উৎসব শুরু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: আসুক প্রণত প্রস্তুতি মম হৃদয়ে হৃদয়ে- এ স্লোগানের মধ্য দিয়ে বুধবার থেকে পাবনার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের ৩১ বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী উৎসব শুরু হয়েছে।

মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপন ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ।

অনুষ্ঠানের প্রথম পর্বে বুধবার সকাল ১১টার দিকে শহরের মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের দলীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও অভিনেতা ঝুনা চৌধুরী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, ইউনিভার্সাল গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ, পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি হাফিজ রতন, সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল, আজীবন সদস্য ভাস্কর চক্রবর্তী প্রমুখ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে অতিথিরা ও সংগঠনের সদস্যরা শহর প্রদক্ষিণ ও  কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক পালন করেন।

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে মঞ্চস্থ করা হয় নাটক- আগুন মুখা।

মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন- পাবনা ড্রামা সার্কেলের আজীবন সদস্য দোলন আজিজ ও ফিরোজ খোন্দকার।

মঞ্চে নাটকের উদ্বোধন ঘোষনা করেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ বজলুর রশিদ।

এছাড়া প্রথম পর্বের অতিথিরা এ পর্বের আলোচনায় সভায় অংশ নেন। পরে তাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।  

পাবনা ড্রামা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে পাবনার অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপ।

প্রসঙ্গত: সাহসী যৌবন আমাদের গর্ব- এ স্লোগানে নাটক তথা শিল্পকে ভালোলাগা থেকে শিল্পের মাধ্যমে সাহসী পদচারণার প্রত্যয়ে ১৯৮১ সালের ১৩ জুন পাবনা ড্রামা সার্কেল যাত্রা শুরু করে।

গত ৩১ বছরে সংগঠনটি পাবনাসহ বিভিন্ন জেলায় ৩৮টি নাটক মঞ্চস্থ করেছে।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

৩১ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি ৩টি নাটক মঞ্চস্থ করাসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান