৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:৪৪ এএম BDST banglanew24
11 Dec 2012   02:44:01 PM   Tuesday BdST
E-mail this

১২.১২.১২ তে ভারতে এয়ারটেলের অফার


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১২.১২.১২ তে ভারতে এয়ারটেলের অফার

ঢাকা: ১২ ডিসেম্বর ২০১২ কে ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপক প্রস্তুতিতে শামিল হয়েছে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল। গুগল ইন্ডিয়ার সহযোগিতায় এদিন ২৪ ঘণ্টাব্যাপী গ্রেট অনলাইন শপিং ফেস্টিভ্যাল চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এদিন ক্রেতারা এয়ারটেলের ওয়েবসাইটে (www.airtel.in) ঢুকলেই আকর্ষণীয় সব অফার দেখতে পাবেন। ডিজিটাল টিভি, ভ্যালু অ্যাডেড সার্ভিসহ প্রায় প্রতিটি সেবা খাতেই মূল্য ছাড়সহ নানা রকম অফার পাওয়া যাবে। এছাড়া ই-বে, মিয়ান্ত্রা, হোমশপ১৮, ইন্ডিয়া টুডে, ব্যাগিটুডের মতো জনপ্রিয় ই-কমার্স সাইটগুলো থেকে এয়ারটেল মানির (এয়ারটেলের টাকা রিচার্জ পদ্ধতি) মাধ্যমে যে কোনো পণ্য কিনে পাওয়া যেতে পারে বিশাল কোনো ছাড়।

ভারতে এ জাতীয় কোনো অফার এটাই প্রথম।     

উল্লেখ্য, সম্প্রতি গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে অনলাইন ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে এয়ারটেল। এর আগে তারা ‘মাই এয়ারটেল’ নামক একটি বিনামূল্য অ্যাপ্লিকেশন বাজারে ছেড়েছিল, যা দুই মাসের মধ্যে প্রায় ৭ লাখ বার ডাউনলোড হয়।
 
ভারতের শীর্ষস্থানীয় এ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে ব্যবসা করছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান