ঢাকা: প্ল্যান ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবলের ফাইনালে শনিবার ভিকারুননিসা নুন স্কুলের মুখোমুখি হবে স্কলাস্টিকা স্কুল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে। বুধবার সেমিফাইনালে স্কলাস্টিকা ১-০ গোলে আগাখান স্কুলকে এবং ভিকারুন নিসা নুন স্কুল ৩-০ গোলে রহমতউল্লাহ মডেল স্কুলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর