৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৫০ পিএম BDST banglanew24
19 Feb 2013   10:31:32 AM   Tuesday BdST
E-mail this

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ: ঘনকুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

পদ্মা কুয়াশার চাদরে ঢেকে পথ দেখা না যাওয়ায় সোমবার দিনগত রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, ফেরি চলাচল শুরু হওয়ার পর ঘনকুয়াশার তীব্রতায় পথ হারিয়ে মাঝ পদ্মার একাধিক স্থানে নোঙরে থাকা ৪টি ফেরি অর্ধশতাধিক যানবাহনে কয়েক শত যাত্রী নিয়ে নিজ গন্তব্যে রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফেরিগুলো ঘাটে পৌঁছাবে বলে জানান তিনি।

এদিকে, ফেরি চলাচল শুরু হওয়ার পর নৌরুটের উভয়পাড়ে আটকে পড়া যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান