৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:১৯ এএম BDST banglanew24
06 May 2012   12:19:55 AM   Sunday BdST
E-mail this

পাঞ্জাবের মাঠে রাজস্থানের জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাঞ্জাবের মাঠে রাজস্থানের জয়

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। লিগে ১১ ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। সমান খেলায় পাঞ্জাবের ষষ্ঠ হার।

রাজস্থান রয়্যালস: ১৭৭/৬ (২০ ওভার)
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৩৪/৮ (২০ ওভার)
ফল: রাজস্থান রয়্যালস ৪৩ রানে জয়ী

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাহুল দ্রাবিড় ৪৬, ওয়াটসন ৩৬, মেনারি ৩৪ ও হজ ৩৬ রান করলে ২০ ওভার শেষে ছয় উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় সফরকারী রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের রায়ান হ্যারিস চার ওভারে ৩৪ রান দিয়ে চারটি এবং পিযুস চাউলা চার ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নেন।

স্বাগতিক কিংস ইলেভেন পাঞ্জাব পরে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের চ্যালেঞ্জ নিতেই পারেনি। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। আট উইকেটে ১৩৪ রান করতে পারে তারা। শন মার্শ ৩৪, আজহার মাহমুদ ২৪ ও গুরুকিরাত ২৩ রান করেন। রাজস্থানের ওয়াটসন, টেইল এবং বোথা দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, মে ৫, ২০১২
এসএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান