৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৫৬ পিএম BDST banglanew24
18 Feb 2013   06:33:15 AM   Monday BdST
E-mail this

সকল অনিয়মের বিরুদ্ধেই আন্দোলন করবে তরুণরা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সকল অনিয়মের বিরুদ্ধেই আন্দোলন করবে তরুণরা
ছবি: সবিতা রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: রোববারর সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন বিল পাশ হওয়াকে শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলনের  প্রথম বিজয় বলে মনে করছেন আন্দোলনকারীরা।

তারা বলেন, “আমরা তরুণরাই শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলন শুরু করেছি। রোববার সংসদে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হয়েছে। যা আমাদের আন্দোলনের প্রথম বিজয়।”

তবে এ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

তারা বলেন, “একটি কুচক্রী মহল আমাদের মাঝে বিভিন্ন বিষয় এনে এ অন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা তাদের এ ফাঁদে পা দিব না। আমাদের দাবি এখন একটাই যুদ্ধারাধীদের ফাঁসি দেওয়া।”

আন্দোলনকারীদের অভিযোগ কুচক্রী মহল নানান জায়গায় বলে বেড়াচ্ছে দেশে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য নিয়ে দুর্নীতি এত ইস্যু থাকতে একটি বিষয় নিয়ে এতদিন আন্দোলন করা হচ্ছে কেনো?

আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি তা যতদিন পূরণ না হবে আমরা অন্য কোনও বিষয়ে আন্দোলন করবো না। তবে এটাও বলতে চাই এখন থেকে প্রত্যেকটি অনিয়মের বিরুদ্ধে এ তরুণ সমাজ আন্দোলন করবে। সংগ্রামের মাধ্যমে আমরা সোনার বাংলা গড়ে তুলতে চাই।

তারা আরও বলেন, এখন থেকে কেউ কোনো অনিয়ম বা জুলুম করলে তাদের চিন্তা করতে হবে তরুণ সমাজ কী করতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত দাবি যুদ্ধাপরাধীদের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনও বিষয় নিয়ে আন্দোলন করবো না।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান