৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:০৭ এএম BDST banglanew24
01 Mar 2013   11:24:30 AM   Friday BdST
E-mail this

জামাত শিবিরের তান্ডব

চট্টগ্রামে ৬ মামলায় আসামী সাড়ে ৬ হাজার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে ৬ মামলায় আসামী সাড়ে ৬ হাজার জামাত শিবিরের তান্ডব
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর চট্টগ্রামে জামায়াত-শিবিরের তান্ডবের ঘটনায় নগরীর কোতোয়ালী, জেলার সীতাকুণ্ড ও লোহাগাড়া থানায় দুটি করে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাত এবং শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছেন। এসব মামলায় জামায়াত-শিবিরের সাড়ে ৬হাজার নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। এরমধ্যে লোহাগাড়া থানায় দুটি মামলায় আসামী করা হয়েছে ৪ হাজার জনকে।

কোতেয়ালী থানার দুটি মামলায় ২৮ জনকে গ্রেফতার রয়েছেন।

এছাড়া সাতকানিয়া ও বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় ‍মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানান ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

নগরীর নিউমার্কেট এলাকায় এবং কাজির দেউড়ি এলাকায় ডাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিউদ্দিন সেলিম।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) সঞ্জয় কুমার সিনহা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার নগরীর নিউমার্কেট রেয়াজুদ্দিন বাজার এলাকায় জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবের ঘটনায় এসআই হারুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা প্রথম মামলাটি করেন। ওই মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আরো দেড় হাজার জনকে আসামী করা হয়েছে।

৯ জনের নাম উল্লেখ করে আরো ৮শ জনকে আসামী করে দ্বিতীয় মামলাটি করেছেন এএসআই মফিজুর রহমান। প্রথম মামলায় ১৯ এবং দ্বিতীয় মামলায় ৯জন গ্রেফতার রয়েছেন বলে তিনি জানান।

বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবির ক্যাডাররা নগরীর রিয়াজউদ্দিন বাজারে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৯ শিবির ক্যাডারকে গ্রেপ্তার করে।

একই দিন বিকেলে নগরীর কাজীর দেউরি  এলাকায় ব্যাপাক তান্ডব চালায় জামায়াত-শিবিরের ক্যাডাররা। পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর গুলি ছুঁড়ে এবং দোকানপাট ও অটোরিক্সা ভাংচুর করে। এ ঘটনায় ৯জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে সীতাকুণ্ড থানায় ৭৯ জনকে আসামী করে দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সামিউল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। একটিতে ৪৪ ও অন্যটিতে ৩৫জন করে মোট  ৭৯জনকে আসামী করা হয়েছে।

বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় লোহাগাড়ায় এক পুলিশ সদস্য ও এক পথচারী মারা যান। এছাড়া জামায়াত-শিবিরের ক্যাডাররা ব্যাপক তান্ডব চালিয়ে দোকানপাট ও  গাড়ি ভাংচুর করে।

এ ঘটনায় ৪ হাজার জনকে আসামী করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহজাহান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবারের ঘটনায় থানার এসআই নুরুল ইসলাম ও দারোগা আব্দুল হক বাদী হয়ে দুটি মামলা করেছে। মামলা দুটিতে ৪ হাজার জনকে আসামী করা হয়েছে।   

বাঁশখালী উপজেলায় জামায়াত-শিবিরের তান্ডবের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজাহান খান।

বৃহস্পতিবার বাঁশখালীতে জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলায় দয়াল শীল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন।

এছাড়া জামায়াত-শিবিরের ক্যাডাররা ‌উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও গাড়ি এবং আদালতে আগুন দেয়। পৌরসভা ভবনসহ শতাধিক দোকান ও বেসরকারি প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।  

সাতকানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল ‍বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে সীতাকুন্ড উপজেলার কুমিরার বাইপাস সড়কে শুক্রবার সকাল ১০টার দিকে একটি ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ ইয়াকুব বাংলানিউজকে জানান, দুষ্কৃতিকারীরা একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে। পরে দমকল বাহিনীর এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১১ ০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান