ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এক টক’শোতে আমাকে বিব্রত করার জন্য প্রশ্ন করা হয়েছিল, রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই। আমার মনে হয় এখন সময় এসেছে, রাজনীতিতে শেষ কথা বলা বলার। মুখে মুখে যে পরিবর্তনের কথা বলছি সেসব বাস্তবায়ন করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাগপা ছাত্রলীগের ৬৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্রলীগের চার বছরের ইতিহাস বলার কিছু নেই তা বিগত চার বছরের পত্রপত্রিকা থেকেই জানা যায়। এরা শুধু নারীদের সম্ভ্রমহানী করেই ক্ষ্যান্ত থাকেনি। জাহাঙ্গীর নগরে তার সেঞ্চুরিও সেলিব্রেশন করা হয়েছিলো। পরিবর্তনের সময় এসেছে। এখন যথার্থ পরিবর্তন প্রয়োজন।
জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২
ইউএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর