৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:১৪ পিএম BDST banglanew24
21 May 2012   05:21:36 PM   Monday BdST
E-mail this

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় নগরীর সি এসএস আভা সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের খুলনা বিভাগীয় সভাপতি ও তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় নারী কমিটি গঠিত হয়।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতা ও মহাসচিব নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি।

সম্মেলনে খুলনা বিভাগের ৫৯টি উপজেলার ৪০ জন নারী ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্য রাখেন-উপজেলা নারী ভাইস চেয়ারম্যানদের কেন্দ্রীয় নারী কমিটির মহাসচিব কামরুন্নাহার লুনা, ডেপুটি চিফ অব পার্টি ড. জারিনা রহমান খান, সাংগঠনিক সম্পাদক মারিয়া বিনতে খান, কেন্দ্রীয় সদস্য জয়ন্তী রানী সরদার, টিম লিডার কাজল চ্যাটার্জী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ২১, ২০১২

প্রতিবেদন: মাহবুবুর রহমান/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান